টঙ্গীর স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ এর সদ্যপ্রয়াত শিক্ষক মরহুম কাজী মোহাম্মদ জসিম উদ্দিন শিক্ষকের এর স্মরণে স্মরণসভা মিলাদ ও দোয়া অনুষ্ঠান গতকাল সোমবার বিকালে কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের সহকারি প্রধান শিক্ষক আব্দুল মতিনের উপস্থাপনায় অধ্যক্ষ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন গভর্নিং বডির সাবেক সদস্য প্রিন্সিপাল ওমর ফারুক, সহকারি প্রধান শিক্ষক আবুল কাশেম, সহকারী অধ্যাপক আবদুল মোতালেব। শিক্ষক জিএম ফারুক, শেখ জহির উদ্দিন,মোস্তফা কামাল, ইয়াসমিন নাহার, ওবায়দুর রহমান সজীব প্রমুখ। অনেক শিক্ষক তার অনুভূতি বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন, তারা বলেন তিনি অত্যন্ত অমায়িক মিষ্টভাষী, মেধাবী, প্রতিষ্ঠানের জন্য আন্তরিক নিবেদিত নিরলস শিক্ষক।তার ছোটভাই শিক্ষক রাফেজুল ইসলাম তার জন্য দোয়া ও কোন ভুল ভ্রান্তি হলে ক্ষমা চান। অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন মৃত্যুর কোন বয়স না, অকালমৃত্যু কষ্টকর, অবসরের পূর্বে চলে যাওয়া মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে,প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা নিয়ে তার পাশে তার পরিবারের পাশে দাঁড়ানোর ইচ্ছা পোষণ করেণ। উল্লেখ্য গত ১৭ই মার্চ বিকেলে উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। উক্ত মাহফিলে শেষে মাওলানা মনজুর মুরশেদ দোয়া পরিচালনা করেন।





















