১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গড়াই নদীর রেলসেতুর নিচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহটি কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার (ওসি) মনজের আলী জানান, সকালে খুলনা থেকে ছেড়ে আসা গোয়ালন্দগামী নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনটি গড়াই নদীর রেলসেতুতে পৌঁছলে ট্রেনের ধাক্কায় সেতুর নিচে পড়ে ওই নারীর মৃত্যু হয়। তবে তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এনিয়ে জেলায় গত ৫ দিনে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে জানান ওসি মনজের আলী।

ট্যাগ :
জনপ্রিয়

কুমারখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

প্রকাশিত : ০৭:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২