বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের শৃঙ্খলা সভার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ব্রাহ্মনবাড়িয়া জেলার কসবা উপজেলাধীন সোনারগাঁও জিলানীয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম খান ফারুকী । তিনি স্বাধীনতা মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক সহ জাতীয় ভিত্তিক একাধীক সংগঠনের সফল সংগঠক। মোঃ নুরুল ইসলাম খান ফারুকী ব্রাহ্মনবাড়িয়ার কসবা উপজেলাধীন শিকারপুর গ্রামে জন্ম গ্রহন করেন।
গত ১৭ মার্চ জাতীর জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষে অত্র মাদ্রাসার এক অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম খান ফারুকী কে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচালনার শৃঙ্খলা কমিটির সদস্য হওয়ায় অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দের পক্ষ হতে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অধ্যক্ষ নুরুল ইসলাম খান ফারুকী বলেন,আমাকে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পরিচালনা কমিটির সদস্য নির্বাচিত করায় মাদরাসা শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।





















