রাজধানীর ডেমরায় র্যাব -১১ ( সিপিএসসি,আদমজীনগর নারায়ণগঞ্জ) অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত ৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ওই অপরাধী চক্রের অন্যান্য সদস্যরা র্যব সদস্যদের কাছ থেকে গ্রেফতার আসামীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় র্যাবের দুই সদস্যের ওপর হামলা চালিয়ে তাদের গুরুতর আহত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ডেমরার সারুলিয়া শুকুরশী এলাকার মৃত আলী মোহাম্মদ খানের মেয়ে কুলসুম বেগম (২৮), তার বড় বোন হাসিনা বেগম(৩৫), একই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মো. রবিউল আলম (৪০) ও মোরশেদ আলমের ছেলে মো. রাসেল। এ সময় অজ্ঞাত ৪/৫ জন বাঁধা প্রদানকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদেরসহ অজ্ঞাত পলাতকদের বিরুদ্ধে মামলা করে র্যাব-১১। ওই দিন দুপুরে তাদের ংআদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী হিসেবে সোমবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ওসির লিখিত আবেদনের প্রেক্ষিতে অবস্থান জেনে শুকুরশী এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করা হয়।
র্যাবের বরাত দিয়ে বিষয়টি নিশ্চত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেফতারকৃতরাসহ তাদের সহযোগীরা আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালিয়েছে। আর গ্রেফতারকৃতরা আদালতের ওয়ারেন্টভুক্ত আসামী।





















