১২:০০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

টুঙ্গিপাড়া কোটি বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

টুঙ্গিপাড়া কোটি বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

মঙ্গলবার (২২ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘টুঙ্গিপাড়া হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্য শীর্ষক বাংলাদেশ আওয়ামী যুবলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন।

প্রতিমন্ত্রী বলেন, টুঙ্গিপাড়া শুধু কোনো স্থান বিশেষ নয়। এটি বাঙালির আবেগ অনুভূতির নাম। এটি বাঙালির অস্তিত্বের সঙ্গে মিশে আছে। এটি আজ কোটি বাঙালির প্রাণের তীর্থ ভূমিতে পরিণত হয়েছে। এখানেই জন্মগ্রহণ করেছিলেন বাংলা ও বাঙালির পরম আরাধ্য পুরুষ স্বাধীনতার অমর কাব্যের কবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

এই অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে প্রদান করেন, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি ও প্রখ্যাত ইতিহাসবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন।

ট্যাগ :
জনপ্রিয়

টুঙ্গিপাড়া কোটি বাঙালির তীর্থস্থানে পরিণত হয়েছে : ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৯:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২