কিশোরগঞ্জ সদর উপজেলার গাগলাইল মাঠের বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা সুন্দর আলীর উপর হামলার প্রতিবাদে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখা বুধবার ( ২৩ মার্চ) সকালে জেলা প্রসাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযোদ্ধা সুন্দর আলীর দুই ছেলে দেশের বাইরে থাকার সুযোগে তার জমিজমা দখলের উদ্দেশ্যে একটি সন্ত্রাসী চক্র গত ১৬ মার্চ হামলা চালায়। বর্তমানে মুক্তিযোদ্ধা সুন্দর আলী হাসপাতালে চিকিৎসাধীন। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা ।
মানবন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেদ্রিয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবীর, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুর রউফ বিপ্লব, সাধারণ সম্পাদক জামিল আনসারী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
কিশোরগঞ্জে বীর মুক্তিযোদ্ধার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
-
কিশোরগঞ্জ প্রতিনিধি - প্রকাশিত : ০৪:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- 104
ট্যাগ :
জনপ্রিয়






















