১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আদালতের আদেশ অমান্য করে সড়ক বিভাগের জায়গা দখলের চেষ্টা

কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের সাথে গণপূর্ত বিভাগ জায়গা নিয়ে মুখোমুখী অবস্থান করছে। আদালতের আদেশ অমান্য করে ২২মার্চ মঙ্গলবার সকালে গণপূর্ত বিভাগের ঠিকাদার কায্যাদেশ না নিয়েই গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের মৌখিক আদেশে সীমানা প্রাচীর তৈরী করতে থাকে। ঘটনা সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা টের পেলে ছুটে যায় কাজের স্থানে এবং তারা বাঁধা দিলে ঠিকাদার নিরুপায় হয়ে কাজ বন্ধ করে সরে পরেন। এই জায়গা নিয়ে সড়ক ও জনপথ বিভাগ এবং গণপূর্ত বিভাগ উভয় নিজেদের বলে দাবী করে আসছে। এ ব্যাপারে আদালতে মামলাও হয়েছে। মামলা চলাকালে যতদিন মামলা নিষ্পত্তি না হয় তত দিন কোন পক্ষই উক্ত সম্পত্তির উপর যেতে পারবে না বলে আদালত কর্তক নিষেধাজ্ঞা প্রদান করেন। আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে গণপূর্ত বিভাগ ওই সম্পত্তি দখলে রাখার জন্য টেন্ডার আহবান করেন।
কুষ্টিয়ার বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং-৬৩/২০২১ মোকর্দ্দমার স্থিতিবস্থা বজায় থাকা অবস্থায় গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া কর্তৃক আদালতের আদেশ অমান্য করে নালিশী জমিতে অবৈধভাবে নির্মাণ কাজ করা শুরু করেছে।
মজমপুর মৌজার নালিশী সি.এস. ১২৮১, ১২৮২, ১২৮৩, ১২৮৫, ১২৮৬ ও ১২৯৪ নং দাগের জমি যাহা আর.এস. রেকর্ড আমলে ৪৫৫৬ নং দাগে আর.এস ৩নং খতিয়ানভূক্ত হয়ে বাংলাদেশ সরকার পক্ষে সড়ক ও জনপথ বিভাগ, কুষ্টিয়ার এর নামে সঠিকভাবে প্রস্তুত হয়ে চূড়ান্তভাবে প্রকাশিত ও প্রচারিত হয়েছে। আর.এস ৪৫৫৬ দাগে মোট জমির পরিমাণ ২.৯৪৯৫ একর এবং এই জমি সহ মজমপুর মৌজার ৩নং খতিয়ানের সকল জমির খাজনা সওজ কর্তৃক নিয়মিতভাবে প্রদান করে আসছে।
এখানে নালিশী সম্পত্তিতে এস.এ এবং আর.এস রেকর্ড এ নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুষ্টিয়ার (বাদী) এর কোন সত্ত্ব বা নাম নেই। তৎপরিপ্রেক্ষিতে নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া (বাদী) কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে দেং-৪১৮/২০০৮ আর.এস রেকর্ড সংশোধনী মোকদ্দমাটি দায়ের করেন। কিন্তু তাঁর দপ্তর কর্তৃক মোকদ্দমাটির স্বপক্ষে কোন প্রকার প্রমান দাখিল না করায় বিজ্ঞ আদালত কর্তৃক মামলাটি খারিজ করে দেন।
পরবর্তীতে তাঁর দপ্তর কর্তৃক কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে দেং-৪৪৬/২০১৪ মোকদ্দমাটি পুনরায় দায়ের করা হয়। নালিশী জমির স্বপক্ষে সঠিক কাগজপত্র পুনরায় উপস্থাপন না করায় মোকদ্দমাটি ২০১৭ সালে খারিজ হয়।
উক্ত মোকদ্দমাটি পুনজ্জীবিত করার জন্য তাঁর দপ্তর কর্তৃক কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে মিস-১০৫/২০১৭ মামলা দায়ের করা হয়। উক্ত মিস-১০৫/২০১৭ মামলাটি গত ইং ০৫/১১/২০১৯ তারিখ পুনরায় খারিজ আদেশ হয়।
অত:পর বাদী কর্তৃক মিস কেসটি বহালের জন্য কুষ্টিয়া সদর সহকারী জজ আদালত, কুষ্টিয়াতে ছানির আবেদন করেন এবং ১৪/১০/২০২০ তারিখ ছানি মঞ্জুর হওয়ায় মূল কেস দেং-৪৪৬/২০১৪ মোকদ্দমাটি বর্তমানে চলমান আছে।
পরবর্তীতে মোকদ্দমা চলমান থাকাকালে তাঁর দপ্তর কর্তৃক উক্ত জমিতে কাজ না করার জন্য নিষেধাজ্ঞা প্রার্থনা করা হয়। কিন্তু আদালত কর্তৃক নিষেধাজ্ঞা প্রাপ্ত হন নাই।
দেং-৪৪৬/২০১৪ মোকর্দ্দমা চলমান থাকা অবস্থায় ২৯/১১/২০২১ তারিখে বাদী পক্ষ হতে (গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া) অত্র মোকর্দ্দমা উত্তোলন ও পুন:দাখিলের জন্য প্রার্থনা দরখাস্ত করা হয়। বিজ্ঞ আদালত কর্তৃক বিবাদী পক্ষের (সড়ক ও জনপথ বিভাগ) আপত্তির পরিপ্রেক্ষিতে আবেদনটি না মঞ্জুর হয়।
অত:পর ৩০/১১/২০২১ তারিখে বাদী পক্ষ হতে পুনরায় অত্র মোকর্দ্দমা উত্তোলনের দরখাস্ত করা হয়।
পরবর্তীতে ৩০/১১/২০২১ তারিখে বাদী পক্ষ যুগ্ম জেলা জজ ১ম আদালতে দেং-৬৩/২০২১ নতুন মোকর্দ্দমা রুজু করেন।
০১/১২/২০২১ তারিখে দেং-৬৩/২০২১ মোকর্দ্দমার উপর অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনা করেন এবং বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ০২/১২/২০২১ তারিখে উভয় পক্ষকে স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। অদ্যবধি উক্ত স্থিতিবস্থা চলমান আছে।
এমতাবস্থায়, বাদী পক্ষ (গণপূর্ত বিভাগ, কুষ্টিয়া) আদালতের আদেশ অমান্য করে নালিশী জমির উপর দরপত্র আহ্বানের মাধ্যমে কার্যাদেশ প্রদান সাপেক্ষে নির্মাণ কাজ শুরু করেন।

ট্যাগ :
জনপ্রিয়

আদালতের আদেশ অমান্য করে সড়ক বিভাগের জায়গা দখলের চেষ্টা

প্রকাশিত : ০৪:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২