১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

পাংশায় কলেজ ছাত্র সিফাত হত্যার বিচারের দাবী

রাজবাড়ীর পাংশা সরকারী কলেজের মেধাবী শিক্ষার্থী সাজিদুর রহমান সিফাত হত্যার বিচারের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পাংশা সরকারী কলেজের শিক্ষার্থীরা। বুধবার সকালে পাংশা সরকারী কলেজ চত্বরে ও পাংশা শহরের কালিবাড়ী মোড় এলাকায় মানব বন্ধন ও বিক্ষোভ সবাবেশ করা হয়। সমাবেশে অবিলম্বে সিফাত হত্যা মামলার সকল আসামীদের দ্রুত গ্রেফতার পূর্বক শান্তির দাবী জানানো হয়।

পাংশা সরকারী কলেজ প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা শহরের কালিবাড়ী মোড় এলাকায় সমাবেশ করে। সমাবেশ শেষে পূনরায় বিক্ষোভ করতে করতে কলেজ প্রাঙ্গনে গিয়ে কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের নেতা শেখ সুজনসহ শিক্ষার্থীরা। ” আমার ভাই কবরে খুনি কেন বাইরে” এ রুপ নানা শ্লোগানে বিক্ষোভ করেন তারা।

নিহত সাজিদুর রহমান সিফাত রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সিফাতের পিতা মোঃ রফিকুল ইসলাম, সিফাতের মামা শফিকুল ইসলাম, নিহত সিফাতের মা ও এলাকাবাসি এ হত্যার সুষ্ঠ বিচার দাবী করেন।

সমাবেশে বক্তরা বলেন আর যেন কোন সিফাতকে অকালে ঝড়ে যেতে না হয়। সিফাত মেধাবী শিক্ষার্থী ছিল সে ফটোগ্রাফি ভালবাসত। এ হত্যা কান্ডের ঘটনার ৬ ঘন্টার মধ্যে জড়িত প্রধান ২ আসামীকে গ্রেফতার করেছিল পাংশা থানা পুলিশ, পরবর্তীতে আরো একজন গ্রেফতার হয়েছিল শেষ গতকাল মঙ্গলবার পিবিআই আর একজনকে গ্রেফতার করেছে। অবিলম্বে বাকি আসামীদের গ্রেফতারের জোর দাবী জানান মানব বন্ধনে অংশ নেওয়া সিফাতের সহপাঠিরা।

সিফাতের পিতা রফিকুল ইসলাম বলেন আর যেন কোন মায়ের কোল খালি না হয় আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আজ দিশেহারা মাননীয় প্রধান মন্ত্রীর নিকট আমার ছেলে হত্যার বিচার চাই। নিহত সিফাতের মামা শফিকুল ইসলাম বলেন আমার সন্তানতুল্য ভাগিনাকে যারা হত্যা করেছে আমি তাদের বিচার চাই, যারা এ বিচার কার্যে বাধা দেওয়ার চেষ্ঠা করছেন তাদেরকে সাবধান করে দিতে চাই, আমরা আর কোন সিফাতকে এই কাচারীপাড়া থেকে এভাবে নির্মম ভাবে হত্যা হতে দেখতে চাই না।

প্রসঙ্গত ২০২১ সালে ১১ জানুয়ারী রাতে সিফাত ও স্বপন মোটর সাইকেল চালিয়ে চরঝিকড়ী থেকে ব্যাড মিন্টন ফাইনাল খেলা দেখে বাড়ী ফেরার পথে কাচারীপাড়া (নিজ গ্রামে) বড় মসজিদ এলাকায় আসা মাত্রই পূর্ব শ্রুতার জের ধরে আগে থেকেই ওৎ পেতে থাকা একদল মাদক সেবী সন্ত্রাসী রাস্তার উপর গাছের গুড়ি ফেলে পথ রোধ করে হামলা চালায় পরের দিন ১২ জানুয়ারী সিফাত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারাযায়। এ ঘটনায় ২৩ জনের নাম উল্লেখ্য করে সিফাতের মা বাদী হয়ে পাংশা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

ট্যাগ :
জনপ্রিয়

পাংশায় কলেজ ছাত্র সিফাত হত্যার বিচারের দাবী

প্রকাশিত : ০৪:৪৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২