১২:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

কুমিল্লার হোমনায় স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ: বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ। উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, পৌর মেয়র অ্যাড. নজরুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) আজিজুল বারী ইবনে জলিল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজুমা পারভীন লুনা প্রমুখ। পরে বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষন, কবিতা আবৃতি, চিত্রাংগ ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ট্যাগ :
জনপ্রিয়

বঙ্গবন্ধু হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা

প্রকাশিত : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২