০২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

কুমিল্লার সদর দক্ষিণে বৈসু উৎসবে মাতোয়ারা ত্রিপুরা পল্লি

 পহেলা বৈশাখ। চৈত্রের শেষ দুই-তিনদিনে বৈসু উৎসব উদযাপনে মেতে ওঠেন কুমিল্লার ত্রিপুরা পল্লির লোকজন।উৎসবটি পালন করতে চৈত্রের ৩০ তারিখকে (বুধবার) বেছে নেন তারা। এদিন সকালে ত্রিপুরা পল্লি থেকে র‌্যালি নিয়ে বাংলাদেশ পল্লি উন্নয়ন অ্যাকাডেমির (বার্ড) দিকে অগ্রসর হয় পল্লির লোকজন। শিশুদের খোপায় ছিল নানা রংয়ের ফুল, কিশোরীদের পায়ে নুপুর, কাঙ্খে কলসি, সাজ-সাজ পোশাকে বার্ডের পুকুরে ফুল বিসর্জন দিয়ে গঙ্গা পূজা দেন তারা। পূজা শেষে কিশোরীরা পুকুর থেকে কলসি করে জল তুলে নেয়। এরপর আবারও রওনা হয় পল্লির উদ্দেশে।

বার্ডে ত্রিপুরা পল্লির লোকজনের সঙ্গে অংশ নেন কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিষ ঘোষ ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু।

সালমানপুর ত্রিপুরা উপজাতি কল্যাণ সমবায় সমিতির সভাপতি সজীব ত্রিপুরা বলেন, গঙ্গাপূজা শেষে পল্লিতে নারায়ণ পূজা, বৃদ্ধস্নান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মিষ্টান্ন বিতরণ অনুষ্ঠিত হবে। সারা বছরের অন্য উৎসবের চেয়ে এই উৎসবটি ব্যতিক্রমভাবে পালন করি আমরা।

সদর দক্ষিণ উপজেলার ইউএনও শুভাশিষ ঘোষ বলেন, যুগ যুগ ধরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের পাঁচটি গ্রামে বনবাস করে আসছেন ত্রিপুরা নৃ-গোষ্ঠী। তাদের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে এখানে যোগ দিয়েছি।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার সদর দক্ষিণে বৈসু উৎসবে মাতোয়ারা ত্রিপুরা পল্লি

প্রকাশিত : ০৭:৫৮:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২