আইপিএলের ২৭তম ম্যাচে মুখোমুখি দুই হেভিওয়েট দল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু আর দিল্লি ক্যাপিটালস। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত।
বরাবরের মতো দিল্লি একাদশে বোলিং আক্রমণের সেরা অস্ত্র হিসেবে আছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এবারের আসরে নিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছেন কাটার মাস্টার।
দুই দলের মধ্যে অপেক্ষাকৃত সুবিধাজনক অবস্থানে আছে ব্যাঙ্গালুরু। ৫ ম্যাচে ৩ জয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে ফ্যাফ ডু প্লেসির দল। ৪ ম্যাচে ২ জয় নিয়ে আট নম্বরে দিল্লি।
দিল্লি ক্যাপিট্যালস একাদশ: পৃথ্বি শ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিশাভ পান্ত (অধিনায়ক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, মোস্তাফিজুর রহমান, খলিল আহমেদ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু একাদশ: ফ্যাফ ডু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, শাহবাজ আহমেদ, সুয়াশ প্রভুদেশাই, দিনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জশ হ্যাজেলউড।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























