০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকাণ্ডের বিচার দাবি

কুমিল্লার বুড়িচং উপজেলায় বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকায় মাদক কারবারিদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় জেলার দেবিদ্বার প্রেস ক্লাবের আয়োজনে স্থানীয় নিউ মার্কেটের স্বাধীনতা চত্বরে এই কর্মসূচি পালিত হয়।  

এ সময় বক্তারা বলেন, ঘটনার তিন দিন পার হলেও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী মূল আসামি মাদক কারবারি রাজুকে এখনো গ্রেপ্তার করতে পারেনি। এটি আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর জন্য লজ্জার ব্যাপার।বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি থেকে অবিলম্বে খুনি রাজুকে গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিক নেতারা।

দেবীদ্বার প্রেস ক্লাবের উপদেষ্টা এ টি এম সাইফুল ইসলাম মাসুমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য দেন দেবীদ্বার প্রেস ক্লাবের সহসভাপতি মো. এনামুল হক, মাসুদ রানা, মো. ফখরুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম প্রমুখ।

এ সময় বক্তারা আরো বলেন, পুলিশ ও র‌্যাবকে তথ্য দিয়ে মাদকদ্রব্য জব্দ করতে সহায়তা করায় এবং মাদক কারবার নিয়ে প্রতিবেদন করায় মাদক কারবারিরা মহিউদ্দিনের ওপর ক্ষিপ্ত ছিল। এ কারণেই মাদক কারবারিরা তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। কেউ যদি মনে করে সাংবাদিকরা অসহায় তাহলে সেটা হবে ভুল ধারণা। যদি খুনি রাজুকে গ্রেপ্তার করা না হয়, তাহলে আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ঘেরাওসহ বৃহত্তর কর্মসূচির ডাক দেব।

শনিবার বিকেলে এ প্রসঙ্গে জানতে চাইলে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, ‘আমরা ঘটনার পর থেকেই রাজুকে ধরতে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছি। তবে ঘটনার পর থেকেই সে পলাতক রয়েছে। আমরা আশাবাদী দ্রুত সময়ের মধ্যেই খুনিরা ধরা পড়বে। ‘

ট্যাগ :
জনপ্রিয়

সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম হত্যাকাণ্ডের বিচার দাবি

প্রকাশিত : ০৯:৫৮:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২