০৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

যানজট নিরসনে ঈদের আগেই খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় থেকে হাটিকুমরুল গোল চত্বর হয়ে চান্দাইকোনা পর্যন্ত প্রায় ৩৬ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটে প্রতি বছর ভোগান্তির শিকার হয় ঈদে ঘরমুখো মানুষ। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে (ঢাকা-রংপুর) মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণের কাজ চলছে দীর্ঘদিন ধরে। এজন্য এবারও ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।

এদিকে যানজট এড়াতে নির্মানাধীন নলকা সেতুর এক লেন খুলে দেয়ার জন্য দিনরাত কাজ করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এ বিষয়ে প্রকল্প ব্যবস্থাপক মো. এখলাছ উদ্দিন বলেন, নলকা সেতুর এক লেনসহ এ মহাসড়কের খানাখন্দগুলো সংস্কারের কাজ জোরেসোরে শুরু করা হয়েছে। আশা করা হচ্ছে, ঈদে ঘরমুখো মানুষকে আর যানজটের শিকার হতে হবে না। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান বলেন, ঈদের আগে মহাসড়কে যানজটন এড়াতে মহাসড়কে দায়িত্ব পালনে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য চেয়ে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইতিমধ্যেই মহাসড়কের ভোগান্তি কমাতে কাজও শুরু করা হয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বলেন, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ মহাসড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। এ আলোচনার এক সিদ্ধান্তে ঈদযাত্রায় মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রস্তুতি শেষ হয়েছে। বিশেষ করে মহাসড়কের যানজট নিয়ন্ত্রনে সাড়ে ৪’শ পুলিশ দায়িত্ব পালন করবে এবং যাত্রী সাধারণের নিরাপত্তা ক্ষেত্রেও পুলিশ সদস্যরা কাজ করবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

যানজট নিরসনে ঈদের আগেই খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন

প্রকাশিত : ০৪:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২