০২:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ৭

টেকনাফে অভিনব কায়দায় ১ লক্ষ ২ হাজার পিস ইয়াবা পাচারকালে কোস্ট গার্ডের জালে ৭ জন আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল আনুমানিক ১০:৪৫ টায় বিসিজি স্টেশন সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ রাইয়ান আলম এর নেতৃত্বে সেন্টমার্টিনের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা হয়। অভিযান চলাকালে একটি ফিশিং বোট এর গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড টহলদল বোটটিকে থামার সংকেত দেয় কিন্তু বোটটি না থেমে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ড টহলদল ধাওয়া করে বোটটি আটক করতে সক্ষম হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা লেঃ কমান্ডার লাবিব উসামা আহমাদুল্লাহ্ জানান। বোটটি তল্লাশী করে জালের ভিতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১,০২,০০০ (এক লক্ষ দুই হাজার) পিস ইয়াবাসহ ০৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পাচার কাজে ব্যবহৃত কাঠের নৌকা এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

নারায়ণগঞ্জে চারটিতে ধানের শীষ এবং একটিতে শাপলা কলি বিজয়ী

অভিনব কায়দায় ইয়াবা পাচারকালে আটক ৭

প্রকাশিত : ১২:০০:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২