০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

অতিরিক্ত যাত্রী বহন করায় বাংলাবাজার ঘটে ৪টি স্পিডবোট আটক

অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে ৪টি স্পিডবোট জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম স্পিডবোট ঘাটে অভিযান চালান।

এ সময় শিমুলিয়া থেকে স্পিডবোটে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে আসার কারণে ৪টি স্পিডবোট জব্দ করে চলাচল বন্ধ করেন ভ্রাম্যমান আদালত।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, আমরা বাংলাবাজার ঘাটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের খবর পেয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। পরে সেখান থেকে চালকসহ ৪টি স্পিডবোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

অতিরিক্ত যাত্রী বহন করায় বাংলাবাজার ঘটে ৪টি স্পিডবোট আটক

প্রকাশিত : ০৫:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২