০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

স্কুলভবনে বোমা হামলা, ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা

ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে রাশিয়ার বিমান হামলায় কমপক্ষে ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

লুহানস্ক অঞ্চলের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, বোমা হামলার সময় স্কুলটিতে ৯০ জন আশ্রয় নিয়েছিলেন। কাউকে জীবিত উদ্ধারের সুযোগ খুবই সীমিত।

লুহানস্কের গভর্নর সেরহিয় হাইদাই বলেন, স্কুলভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
গভর্নর বলেন, ভবনের মধ্যে বিস্ফোরণ ঘটেছে। উদ্ধারকারীরা ধ্বংসাবশেষ ভেঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন।

গভর্নর হাইদাইয়ের বর্ণানুসারে, বিলোহরিভকা গ্রামে রাশিয়ার একটি যুদ্ধজাহাজ বোমা ফেলে। যুদ্ধক্ষেত্র থেকে বিদ্যালয়টি ৭ মাইল দূরে অবস্থিত। স্থানীয় সময় শনিবার বিকাল ৪টা ৩৭ মিনিটে স্কুলভবনে বোমা ফেলা হয়। আগুন নেভাতে ৪ ঘণ্টা সময় লাগে। অঞ্চলটিতে ব্যাপক যুদ্ধের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে বলেও জানান গভর্নর ।

সূত্র: সিএনএন

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

স্কুলভবনে বোমা হামলা, ৬০ জন নিহত হওয়ার আশঙ্কা

প্রকাশিত : ০৪:২১:৫১ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২