১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

ব্যাবসায়ী নেতার মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর নাম ব্যবহার করে হাবিব উল্লাহ ডন নামের এক ব্যবসায়ী নেতার মিথ্যাচার, ‘বিভ্রান্তি’ ও ধোঁকা দেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ ব্যবসায়ীরা। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন ব্যবসায়ীরা। মানববন্ধনের উপস্থিত নেতৃবৃন্দ দাবি করেন, হাবিব উল্লাহ ডন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ছিলেন না এবং প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফরের সভায় ডন উপস্থিতও ছিলেন না। কিন্তু ওই সফরে ‘পায়ের উপর পা’ তুলে উপস্থিত থাকার ছবি ফেসবুকে প্রচার করে ব্যবসায়ী সমাজকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত তথ্য দেয় হাবিব উল্লাহ ডন। বক্তারা বলেন, হাবিব উল্লাহ ডন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী না হয়েও ব্যবসায়ীদের কাছে মিথ্যাচার করে আসছে। বিভিন্ন সময়ে ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে আসছেন। তার কারণে ব্যবসায়ীরা সব সময় আতংকে থাকে। প্রতারণামূলকভাবে প্রধানমন্ত্রীর সভার বানোয়াট ছবি ফেসবুকে দেয়ার অপরাধে ডনকে এখনই বিচারের আওতায় আনার দাবি করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। এসময় ব্যবসায়ী প্রতিনিধিদের পক্ষে বক্তব্য রাখেন গাড়ী ব্যবসায়ী দিদার মো. নিজামুল ইসলাম, মশিউর রহমান রুবেল, ইশতিয়াক রনি, নাজমুল হাসান প্রমুখ। অনতিবিলম্বে যদি তাকে আইনের আওতায় না আনা হয় তাহলে সড়ক অবরোধ, এফবিসিসিআই ঘেরাও ও প্রধানমন্ত্রী কার্যালয় বরাবর পদযাত্রাসহ আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে মানববন্ধনে ব্যবসায়ীরা জানান।

ট্যাগ :
জনপ্রিয়

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ২০ সদস্যকে পুরস্কার প্রদান

ব্যাবসায়ী নেতার মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত : ০৬:৪৯:৪২ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০২২