কুমিল্লা জেলা বুড়িচং উপজেলায় ৪ নং ষোলনল ইউনিয়নে বাজেট পেশ করলেন নবনির্বাচিত চেয়ারম্যান হাজী মো বিল্লাল হোসেন। ২০২২ – ২৩ অর্থবছরে মোট বাজেটের পরিমাণ ১ কোটি ১৮লাখ ৮৪ হাজার হাজার ৯৯০ টাকা।
উক্ত বাজেটের সভা পরিচালনা করেন ইউনিয়ন সচিব জনাব মোহাম্মদ খাবির উদ্দিন, সভায় যথাক্রমে উপস্থিত ছিলেন, মোঃ বাদল মেম্বার, মোঃ সিরাজুল ইসলাম মেম্বার, তোফায়েল আহমেদ মেম্বারসহ এলাকার জনসাধারণ,গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, উক্ত সভায় ইউপি চেয়ারম্যান বলেন এখন থেকে প্রতিটি উন্নয়নমূলক কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা জনসমুক্ষে প্রকাশ করা হবে,তাছাড়া জন্মনিবন্ধন,বয়স্ক ভাতা,বিধবা ভাতা ,ভিজিডি কার্ড সহ সকল ভাতা অর্থাৎ সেব গ্রহীতাৱা সুষ্ঠুভাবে সুষ্ঠু ধারায় গ্রহণ করবে। এই ইউনিয়নের অভিভাবক হিসাবে সর্বদা সুখে-দুখে আপনাদের পাশে আছি থাকব ইনশাআল্লাহ।






















