কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহীবিদ্যাপীঠ ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগেগতকাল ৩ জুন বিকেলে শিক্ষার মানোন্ননে এলাকার সর্বস্তরের জনগণকে নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সভাপতি হাজী কামাল উদ্দীন মাস্টারের সভাপতিত্বে সভা সভা পরিচালনা করেন সাবেক সহকারি অব. প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতার সন্তান মো. হাবিবুর রহমান বাবুল মাস্টার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকশীমুল ইউপি চেয়ারম্যান আবদুল করিম, বাকশীমূল ইউপির সাবেক চেয়ারম্যান মো. নুরুল ইসলাম আ: হক মাস্টার, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল হোসেন, মোর্শেদা
বেগম উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান লিটন, স্বপন কুমার সাহা, মো. মোস্তফা মেম্বার, মো. শাম মিয়া মেম্বার, মো. মমতাজউদ্দীন, এপিপি এড. আবদুল আলীম। বক্তব্য রাখেন যুবলীগ নেতা শিক্ষানবিশ আইনজীবি মো. জহিরুল ইসলাম, গোলাম সামদানী, রেজাউলকরিম রকিব, হোসেন আলী, মো. শাহজাহান, শাহানারা বেগম, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ^বিদ্যালয় কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শরীফুর রহমান, মহিলা মেম্বার রিংকু আক্তারসহ এলাকার অন্যান্য সুূধীজন।
সভায় সর্ব সম্মতিক্রমে ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের আসন্ন নির্বাচনে বর্তমান সভাপতি মো. কামালা উদ্দীন মাস্টারকে আবার ও
সভাপতি হিসেবে নির্বাচনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়। সভা শেষে নেতৃবৃন্দরা এক ফটো সেশনে মিলিত হন।






















