১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আজ বুধবার দুপুরে হ্যাপী হল রোডস্থ জনতার ঘরে এই বাজেট ঘোষনা করেন পৌর মেয়র।এই বাজেটে মুক্তিযোদ্ধাদের ট্যাক্স ও পানির বিল মওকুফসহ পৌরবাসীর আশা আখাংকার প্রতিফলন ঘটাবে বলে মনে করেন পৌর মেয়র।
বাজেটে রাজস্ব খাতে আয় ৪৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা, উন্নয়ন খাতে আয় ৭০ কোটি ২৫ লাখ টাকা, প্রারম্ভিক স্থিতি ৮৫ লাখ ৪৩ হাজার টাকা। সর্বমোট আয় ধরা হয়েছে ১১৫ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১১৪ কোটি ৭২ লাখ ৩১ হাজার টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৩৬ লাখ ৫১ হাজার টাকা।

এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মাহাবুবুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম, অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ উল্যা, রামগঞ্জ উপজেলা চেয়ারম্যান মনির চৌধুরী, প্রেসক্লাবের সভাপতি হোসাইন আহমদ হেলাল, জেলা আওয়ামী লীগের সাবেক সভপতি এম আলাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহিম, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল করিম।
বাজেট ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। আরও উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সচিবসহ অন্যান্য কর্মকর্তারা।

ট্যাগ :
জনপ্রিয়

লক্ষ্মীপুর পৌরসভার ১১৫ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০৮:০০:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জুন ২০২২