স্বপ্নের পদ্মা সেতুর দুয়ার খুলেছে, সব ষড়যন্ত্র নস্যাৎ করে দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্ন ধরা দিয়েছে পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে। বহু কাঙ্ক্ষিত পদ্মার বুকে সেতু দাঁড়িয়ে গেছে। এ সেতু অনেক গর্ব, অহংকার, সক্ষমতা আর মর্যাদার প্রতীক। সেই স্বপ্নের পদ্মা সেতুর জমকালো উদ্বোধন উপলক্ষে গাজীপুর টঙ্গীর ঐতিহ্যবাহী সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সফিউদ্দিন সরকার একাডেমি এন্ড কলেজ অডিটোরিয়াম রুমে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দেখানো হয়েছে টিভি স্কিনে সকল শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠান শুরু থেকে শেষ অবধি পযর্ন্ত। গুরুত্বসহকারে শুনা হয় স্বপ্নে পদ্মা সেতু বিনির্মাণের কারিগর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভাষণ। টিভি স্কিনে দেখানো পুরো অনুষ্ঠানটি শিক্ষক ও শিক্ষার্থীরা উপভোগ করে আনন্দ প্রকাশ করেন।
অধ্যক্ষ মো.মনিরুজ্জামান স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় বরণীয় করে রাখতে ছাত্র শিক্ষক অভিভাবক এর সমন্বয়ে করেন এই অনন্য আয়োজন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন গভনিং বডির সদস্য অধ্যক্ষ ওমর ফারুক , সহকারী ইনচার্জ শেখ মো. জহির উদ্দিন, শিক্ষক প্রতিনিধি মো. ইলিয়াস উদ্দিন আকন্দ, মোস্তফা কামাল সিনিয়র শিক্ষক জিএম ফারুক প্রমুখ। অনুষ্ঠান শেষে মহান আল্লাহর দরবারে শোকরগুজার করে দোয়া করে সকলকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করা হয়





















