কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা হরিপুর উচ্চ বিদ্যালয়টি ১৯৯৪ সালে অজ পাড়াগাঁয়ে প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠালগ্ন থেকে মনোরম পরিবেশের সাথে সখ্যতা রেখে শিক্ষকদের সুশিক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফলের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে এক অনন্য মাইলফলক অর্জন করে আসছে, এ যাবৎ কালে এসে স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকগন ইদানিং কিশোর গ্যাংয়ের ইভটিজিং, নিপিড়ন এবং নানাবিধ নীরব নির্যাতনের স্বীকার,এরই ধারাবাহিকতায় অফিস সহকারী মোঃ হাসান ও তার স্ত্রী সন্তানদের অতর্কিত হামলা ও মারধর করেন,পরে এলাকাবাসী উদ্ধার করে চিকিৎসার জন্য বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায় পরবর্তীতে বুড়িচং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ মানববন্ধন করেন বুড়িচং টু রাজাপুর সড়কে,উক্ত মানববন্ধনে সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ফরিদ আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জনাব মোঃ আবু তাহের সহকারী শিক্ষক জনাব এইচ এম মাহাবুব,শামীমা আক্তার ছাত্র ছাত্রীদের মধ্যে দশম শ্রেণির মোঃ বাঁধন, নবম শ্রেণির লিজা আক্তার সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অফিস সহকারী হাসান লাঞ্ছিত হওয়ার ঘটনা তুলে ধরেন, তিনি বলেন কিছু কিশোর গ্যাং সদস্যরা গতকাল বিদ্যালয়ের কর্দমাক্ত মাঠে ফুটবল খেলতে আসে,মাঠটি ছিল খেলার অনুপোযোগী,তাছাড়া স্কুলের সৌন্দর্য প্লাস এসেম্বলি করতে বেঘাত ঘটে,তাই বিদ্যালয়ের পাশে দিয়ে যাওয়ার সময় স্কুলটির প্রতিষ্ঠাতা নির্দেশনা অনুযায়ী এসব ছেলেদের খেলতে নিষেধ করি,এতে জুম্মন নামে এক বখাটে কিশোর গ্যাং লিডার তাদের কথায় ক্ষিপ্ত হয়ে বলে এটা কি তর বাপ দাদার সম্পদ নাকি,আজ তর সাথে অন্য খেলা হবে বলে তারা চলে যায়,অফিস সহকারী হাসান ও তার পরিবার গতকাল সন্ধ্যায় বাড়ি হতে রওনা হয়ে বুড়িচং যাওয়ার পথে হরিপুর উচু ব্রিজের মাথায় আসলে কিশোর গ্যাং এর কতিপয় নামধারী সন্ত্রাসী জুম্মন মোহন রিদয় বিজয় রায়হান আচৎমকা এসে সি এন জি থামিয়ে হাতে থাকা লাঠি,রড,দা দ্বারা পিটিয়ে রক্তাক্ত যখম করে, এতে লোকজন আসলে দ্রুত পালিয়ে যায়,এতে আমি আমার স্ত্রী সন্তান ভয়ে কম্পিত হই,হসপিটালে ভর্তী হয়ে পরবর্তীতে আমি থানায় অভিযোগ দায়ের করি,এতে ওসি মারুফ রহমান সত্যতা যাচাই করে মোহন নামে এক কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে কুমিল্লা জেল হাজতে পেরন করেন ।
পরিশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু তাহের বলেন আমরা সামাজিকভাবে উপজেলা প্রশাসনের আইনী সহায়তায় এইসব সন্ত্রাসী কিশোর গ্যাং সদস্য গ্রাম থেকে বিতাড়িত করবো পাশাপাশি যারা এখনো ধরাছোঁয়ার বাহিরে আছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হউক।শিক্ষক শিক্ষার্থী জনসাধারণের একটাই চাওয়া দ্রুত গ্রেফতারের মাধ্যমে উপযুক্ত শাস্তি প্রদান করা হউক।





















