কুষ্টিয়ার দৌলতপুরে শ্রী প্রেম কুমার দাস (২১), পিতা: শ্রী কানু দাস, মাতা: শ্রীমতি রানী নামের এক যুবক হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম রাখা হয়েছে মো: আবদুল্লাহ্ আল সাঈদ।গত (২০ এপ্রিল ২০২২) বুধবার ঢাকা নবাবগঞ্জের মাসাইয়ের একজন ইমাম সাহেবের নিকট কালেমা পাঠ করে শান্তির ধর্ম ইসলাম গ্রহন করেন সাঈদ।
মো: আবদুল্লাহ আল্ সাঈদ বলেন, আমার ছোট বেলা থেকেই আশেপাশের পরিবেশ, মানুষজন বন্ধু, বান্ধব, মুসলিম ধর্মীয় বিশ্বাসী লোক জন ছিল এবং তাদের আচার আচারণ ধর্মীও রীতি-নীতি মানবতাবোধ আমাকে আর্কষন করে। আমি মুসলমান ধর্মীয় বই পড়ি তারপর ইসলাম ধর্মের সর্বশেষ নবী “হযরত মুহাম্মদ (সা:) সম্পের্কে জানতে পারি এবং আল্লাহ ও রাসুলের প্রতি বিশ্বাস স্থাপন করি। অবশেষে গত ০২ জুন নোটারী পাবলিক কার্যালয়ে হলফনামা-এর মাধ্যমে সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করি যার রেজিঃ নং- ২৮২৯।
তিনি আরো বলেন বর্তমানে আমি ইসলামের বিধিবিধান মতে সর্বশ্রেষ্ঠ আল্লাহ তায়ালার আদেশ নিষেধ পালন করা এবং নামাজ পড়ার যাবতীয় সুরা দোয়া কালাম ও মুসলমানদের প্রথম শর্ত ৫(পাঁচ) ওয়াক্ত নামাজ সম্পুর্ণরুপে রপ্ত করে ইসলাম ধর্ম অনুযায়ী চলি।





















