১১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুর’র সহযোগিতায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জুন রবিবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, মাদক রোধে সিগারেট বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে। প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালে মাদক বন্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছেন। জেলা প্রশাসক মাদক বন্ধে ও সীমান্তে মাদক প্রতিরোধে বিজিবি’কে কঠোর হওয়ার পরামর্শ দেন। জেলা প্রশাসক বলেন, প্রতিটি পরিবারকে তাদের নিজ সন্তানকে মাদকমুক্ত করতে ব্যবস্থা নিতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন থেকে মাদককে না বলতে হবে এবং সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত করবো, এটাই আমাদের প্রত্যাশা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আসলাম উদ্দিন। সম্মানীত অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ বারিউল করিম খান, জেলা সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শাহ নেওয়াজ। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মোঃ মুস্তা হাসান বিল্লাহ’র উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুরে প্রেসক্লাবের সভাপতি (কালিতলা) স্বরূপ বকসী বাচ্চু, সাধারন সম্পাদক (নিমতলা) রেজাউল করিম রঞ্জু, মাদক বিরোধী জোট দিনাজপুরের সভাপতি শাহাদৎ হোসেন শাহ্, দিনাজপুর র‌্যাব ১৩’র উপ-সহকারী পরিচালক মোঃ রবিউল আলম, দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবির নায়েব সুবেদার মোঃ মুকিদ আলী, ভাবনার পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ। উক্ত আলোচনা সভায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, এনজিও প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।  শেষে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ, ব্যক্তি, দুই প্রেসক্লাবের সভাপতি ও সাধারন সম্পাদকসহ মাদক প্রতিরোধে নিয়োজিত দিনাজপুরে সামাজিক সংগঠনের কর্মকর্তাদের হাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে উপহার প্রদান করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
ট্যাগ :
জনপ্রিয়

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন

প্রকাশিত : ০৮:৪৪:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২