চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদে এবারঅতীতের যে কোনো সময়ের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি। উত্তর ও দক্ষিণজেলা প্রার্থীর সংখ্যা যতো তারচেয়ে মহানগর দ্বিগুণ। মহানগর যুবলীগেরসভাপতি-সাধারণ সম্পাদক পদে সংগঠনের সিনিয়র নেতাদের পাশাপাশিসাবেক ছাত্রলীগ ও যুবলীগের সাবেক একঝাঁক মহানগর যুবলীগের জন্যবায়োডাটা জমা দিয়েছেন। প্রার্থীদের বায়োডাটা থেকে দলেরদুর্দদিনে নির্যাতন হয়েছে, যারা দলের হাল ধরেছেন, কারা মানবিককর্মকাÐে সক্রিয় ছিলেন এবং পারিবারিক রাজনৈতিক সবকিছুবিবেচনা করছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহনেতারা। চট্টগ্রামের তিন ইউনিটে যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকপদে ১৫৪ প্রার্থী কেন্দ্রীয় নেতাদের কাছে বায়োডাটাসহ প্রস্তাবকসমর্থক নিয়ে প্রার্থীতা উপস্থাপন করেছেন। এদের মধ্যে মহানগরযুবলীগের সভাপতি পদে ২৮ জন, সাধারণ সম্পাদক ৬৫ জন। দক্ষিণ জেলাসভাপতি পদে ১০ জন, সাধারণ সম্পাদক ২২ জন এবং উত্তর জেলা যুবলীগেরসভাপতি পদে ৭ জন, সাধারণ সম্পাদক পদে ২২ জন প্রার্থী কেন্দ্রীয়নেতাদের কাছে প্রার্থীতা তুলে ধরেছেন। চট্টগ্রাম মহানগর যুবলীগের ২৮জন সভাপতি প্রার্থীর মধ্যে কেন্দ্রীয় নেতাদের বিবেচনায় আছেনসভাপতি পদে সিটি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও ছাত্রলীগস্টিয়ারিং কমিটির সাবেক সদস্য দেবাশীষ পাল দেবু, নগর যুবলীগেরসাবেক যুগ্ম আহŸায়ক দিদারুল আলম, মাহবুবুল হক সুমন, কমার্সকলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি দিদারুল আলম দিদার, বিজিএমএর প্রথমসহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতিএম.আর আজিম, ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। নগর যুবলীগেরসাধারণ সম্পাদক পদে মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আরশেদুলআলম বাচ্চু, কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন, কেন্দ্রীয় যুবলীগের সাবেকসদস্য সুরঞ্জিত বড়–য়া লাভু, কেন্দ্রীয় যুবলীগের সপ্তম জাতীয় কংগ্রেসেরসাজ-সজ্জা উপ-কমিটির সদস্য ফসিউল আলম রিয়াদ, সিটি কলেজছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সুমন ধর, সাবেক ছাত্র মিলনায়তনসম্পাদক আজমল হোসেন হিরু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকহাবিবুর রহমান তারেক, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকনুরুল আজিম রনি, চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএসসুমন দেবনাথ ও চট্টগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউট ছাত্রলীগের সাবেকসভাপতি আবু মোহাম্মদ মহিউদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাইফুল আলম লিমন। কেন্দ্রীয় নেতাদের সূত্রে জানা গেছে,হয়তো আরো কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হতে পারে কারা আসছে মহানগর-উত্তর-দক্ষিণ জেলা যুবলীগের নতুন নেতৃত্বে।
১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম মহানগর যুবলীগের সভাপতি-সাধারণ সম্পাদকপদে আলোচনায় যারা
-
জাহাঙ্গীর আলম চট্টগ্রাম ব্যুরোঃ - প্রকাশিত : ০৯:৩৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- 271
ট্যাগ :
জনপ্রিয়





















