১০:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পৌরসভার ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন দুইবারেরর সফল বর্তমান পৌর মেয়র নাইম ইউসুফ সেইন । এবারের বাজেট ঘোষণায় রাজস্ব উন্নয়নসহ বাজেট আয় ধরা হয়েছে ৩১ কোটি ৩০ লাখ ৬৪ হাজার টাকা, এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ২৯ কোটি ২৮ লাখ ৭৫ হাজার টাকা,উদ্ধৃত দেখানো হয়েছে ২ কোটি ১ লাখ ৮৯ হাজার টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র নাইম ইউসুফ সেইন । ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ঘোষণা করে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন জানান, সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দাউদকান্দি পৌরসভার সেবার মান উন্নয়ন, জনপ্রতিনিধিদের স্বচ্ছতা ও জবাবদিহিতা চর্চার প্রচেষ্টা হিসেবে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

উক্ত পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, মহিলা প্যানেল মেয়র নুরুন-নাহার খন্দকার, কাউন্সিলর মোতালেব মীর, কাউন্সিলর সালাউদ্দিন সরকার, কাউন্সিলর দেলোয়ার প্রধান, কাউন্সিলর খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর শামীম দর্জি, সংরক্ষিত কাউন্সিলর তাসলিমা খন্দকার, সংরক্ষিত কাউন্সিলর লাভলী আক্তার, হিসাবরক্ষক কর্মকর্তা মো.শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার আহাদসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও দাউদকান্দি উপজেলার স্থানীয় রাজনৈতিক ব্যক্তি ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ ।

ট্যাগ :
জনপ্রিয়

দাউদকান্দি পৌরসভার বাজেট ঘোষণা

প্রকাশিত : ০৭:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২