সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা শ্রমিক লীগের সভাপতি শহিদুল বিশ্বাসকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে ।
গত ২৩ জুন বৃহস্পতিবার রাতে শহিদুল বিশ্বাসকে গাঁজা সহ আটক করে পুলিশ, এই সংবাদ বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে জেলা শ্রমিক লীগ।
বিগত তিন মাস আগে তার নামে এই মাদক নিয়ে থানায় মামলা হয়েছিল কিন্তু তখন পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।এবার তাকে পুলিশ আটক করে জেলহাজতে প্রেরণ করেন।তাদের মতো মাদক ব্যবসায়ী যদি নেতৃত্ব দিতে আসে তাহলে যুবসমাজকে রক্ষা করা সম্ভব না। যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এদের মতো নাম ধারি নেতা। পদ-পদবি দখল করে দলের নেতা হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে।মাদক ব্যবসা অন্যতম। যুব সমাজকে রক্ষা করতে হলে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এই বিষয়ে জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক বলেন, শহিদুল বিশ্বাস গাঁজা সহ আটক হয়েছে শুনেছি এবং তাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। সত্যতা প্রমাণ হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।এদের জন্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরাও চাই মাদক মুক্ত যুব সমাজ গড়ে তুলতে।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























