১১:৩০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

দুদকের নাম ভাঙ্গিয়ে ভুয়া পরিচয় প্রদান ও তদবীর কারীদের বিরুদ্ধে দুদকের সতর্কীকরণ বার্তা

সাম্প্রতিক সময়ে সতর্ক করা যাচ্ছে যে এক শ্রেণির প্রতারকচক্র কর্তৃক দুর্নীতি দমন কমিশন (দুদক) এর নাম ভাঙ্গিয়ে ভুয়া পরিচয় প্রদান করে সশরীরে,টেলিফোনে,মোবাইলে কল করে দুদকে অভিযোগ দায়ের হয়েছে মর্মে নিষ্পত্তির জন্য অর্থ দাবি করা হচ্ছে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে। এমনকি দুদকের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ভুয়া নোটিশ পত্র প্রদান, অবৈধ তদবির করা হচ্ছে মর্মে প্রায়ই অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে প্রতারকচক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করাসহ দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করছে।

এ বিষয়ে সর্বসাধারণে অবগতির জন্য দুদক সকলকে জানানো সর্তক করে বলেন যে দুর্নীতি দমন কমিশন কর্তৃক প্রণীত আইন ও বিধির আওতায় উল্লিখিত কর্মকান্ড করার কোন অবকাশ নেই। দুদক কারো বিরুদ্ধে অনুসন্ধান বা তদন্ত শুরু করলে পত্র মারফত উক্ত ব্যক্তিকে জানানো হয়।ফোনে যোগাযোগ করার আইনগত কোন বিধান নেই।

অতএব উল্লিখিত কর্মকান্ড বিষয়ে কোনরূপ তথ্য পেলে জরুরী ভিত্তিতে দুদকের হটলাইন-১০৬ অথবা দুদকের গোয়েন্দা বিভাগের পরিচালক মীর মোঃ জয়নুল আবেদীন শিবলী (মোবাইল: ০১৭১১-৬৪৪৬৭৫) অথবা দুদকের উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক (মোবাইল: ০১৭১১-৬৪৪৬৭৪) এর সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। প্রয়োজনে নিকটস্থ দুর্নীতি দমন কমিশন কার্যালয়ে কিংবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা গ্রহণ করার পরামর্শ দেওয়া হলো।

বার্তা টি নিশ্চিত করেছেন,মুহাম্মদ আরিফ সাদেক উপপরিচালক (জনসংযোগ) দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

দুদকের নাম ভাঙ্গিয়ে ভুয়া পরিচয় প্রদান ও তদবীর কারীদের বিরুদ্ধে দুদকের সতর্কীকরণ বার্তা

প্রকাশিত : ০৬:১৫:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২