১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

রায়পুরায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ৫

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সবজির হাটে কাভার্ড ভ্যান চাপায় ৫ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মহাসড়কের রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের মেশিনঘর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক দুর্ঘটনার পর মহাসড়ক ঘেঁষে থাকা সবজির হাট সরানোর দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা।

দুর্ঘটনায় নিহতরা হলেন রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফারুক মিয়া (৫৫), একই ইউনিয়নের নীলকুঠি এলাকার মাসাকিন মিয়া (৪৫), মাহমুদাবাদ মিঠাবন হাটি এলাকার মো. রিপন মিয়া (২৮), মাহমুদাবাদ সরকার বাড়ির বাচ্চু মিয়া (৫৬) এবং একই এলাকার শাহজাহান মিয়া (৫০)।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি  মালবাহী কাভার্ড ভ্যান সিলেটের দিকে যাচ্ছিল। কাভার্ড ভ্যানটি ঢাকা-সিলেট মহাসড়কের মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের বাম পাশের সবজি হাটে উঠে যায়। সেখানে দাঁড়িয়ে থাকা সবজিবাহী ভ্যান ও ইজিবাইককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক মিয়া ও মাসাকিন মিয়া নামে দুই সবজি বিক্রেতা নিহত হন। গুরুতর আহত হন ৭ জন। তাদেরকে পাশের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রিপনের মৃত্যু হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাচ্চু মিয়া এবং শাহজাহান মিয়ার মৃত্যু হয়। আর আহতদের পার্শ্ববর্তী বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত শাহজাহানের ফুফাতো ভাই মীর দারুজ্জামান বলেন, মহাসড়কে প্রভাবশালীরা ঝুঁকিপূর্ণ ভাবে সবজির হাট বসিয়েছে। আমাদের ঝুঁকি নিয়ে হাটে সবজি বিক্রি করতে হয়। আজকে আমার ভাই বাজারে গিয়েছিল সবজি বিক্রি করতে আর বাড়িতে ফিরল লাশ হয়ে।

হাঁসাড়া হাইওয়ে থানার এসআই জহিরুল ইসলাম  জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের এবং শ্রীনগর হাইওয়ে পুলিশ যৌথভাবে লাশ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসে। নিহত বৃদ্ধার নাম-ঠিকানা বের করার চেষ্টা চলছে। পরিচয় পেলে স্বজনদের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হবে। তা না হলে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
ট্যাগ :
জনপ্রিয়

রায়পুরায় কাভার্ড ভ্যান চাপায় নিহত ৫

প্রকাশিত : ০৭:৪৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২