১০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব: এম এ মতিন

কুমিল্লা জেলা বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের বালিখাড়া গ্রামের কৃতি সন্তান  বালিখাড়া আবদুল মতিন খসরু উচ্চ বিদ্যালয়ের সভাপতি, বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার  সভাপতি, ডি এল এম গ্রুপ এর কর্ণধার ও চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ ও শিক্ষানুরাগী এম এ মতিন এমবিএ পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক কাজে এসে নিজর সেকেন্ড বাসা হিসেবে সপরিবারে কুমিল্লা ক্লাবে অবস্থান করেন | দেশের বৃহৎ সাফল্য পদ্মাসেতু উদ্বোধনের পরদিন নিজে পদ্মা সেতু ভিজিট করে ভিডিও বার্তায় পদ্মা সেতুর গুরুত্ব ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জাতির পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান | তিনি তার একমাত্র মেয়ে ফারহানা মতিন লাবণ্যের জাতীয় পরিচয় পত্র নিজ গ্রামের ঠিকানায় করার জন্য নিজ বিদ্যাপীঠ ভরসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সপরিবারে আসেন | তিনি তার জন্ম ভূমিকে খুব ভালোবাসেন এবং বুড়িচং ব্রাহ্মণ পাড়ার জনগণের উন্নয়ন ও কল্যানে ভবিষ্যৎ স্বপ্ন দেখেন | নিজ এলাকার মানুষকে  তিনি অনেক ভালোবসেন | ইতিমধ্যে তিনি দলমত  নির্বিশেষে এই জনপদের মানুষের কাছে একজন উচ্চ শিক্ষিত, সৎ, সাংগঠিক ভাবে দক্ষ ও আদর্শবান মানুষ হিসেবে  ব্যাপক পরিচিতি লাভ করেছেন | তিনি ১৯৮৮ সালে এস এস সি পরীক্ষায় বুড়িচং ব্রাহ্মণপাড়ায় ১ম স্থান অধিকার করে পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচ এস সি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (অনার্স ): এমবিএ (ফার্স্ট ক্লাস) পেয়ে গৌরবের সহিত শিক্ষা জীবন শেষ করে বর্ণাঢ্য কর্মজীবনে প্রবেশ করেন |  তিনি প্রাইভেট সেক্টরে খুব অল্প সময়ের ব্যবধানে মার্কেটিং কর্মকর্তা থেকে ব্যবস্থাপনা পরিচালক ও সি ই ও পদ লাভ করেন  এবং পাশাপাশি নিজের ব্যবসা প্রতিষ্ঠান ডি এল এম প্রপার্টিজ লিমিটেড কে প্রতিষ্ঠিত করেন | ঢাকায় নিজস্ব ভবনে তার অফিস | বর্তমানে তিনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার প্রভাবশালী সুশীল সমাজসেবক ও আওয়ামীলীগ নেতা | তিনি প্রয়াত নেতা সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু সাহেবের খুব প্রিয়ভাজন ছিলেন | বিগত উপনির্বাচনে কুমিল্লা ০৫ আসনে বাংলাদেশ আওয়ামীলীগের একজন প্রতিভাবান সম্ভাবনাময় মনোনয়ন প্রত্যাশী ছিলেন | এই গুণী মানুষটির সাথে আজ আমাদের দেখা হয় তার নিজ শিক্ষা প্রতিষ্ঠান ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে | তাকে প্রশ্ন করে সংক্ষিপ্ত ভাবে আমরা এই তথ্য গুলো জানতে পারি| ঢাকা রেখে কুমিল্লা কেন মেয়ের জাতীয় পরিচয় পত্র করছেন ? এই প্রশ্নের জবাবে জনাব মতিন বলেন “আমি এই মাটির সন্তান, গ্রামে আমি জন্ম নিয়েছি, গ্রামকে আমি ভালোবাসি, গ্রামে আমি বাগান বাড়ি করেছ, এটাই আমার মূল, আমার স্ত্রী মনছুরা মেহেনুর মতিন (দিবা ) একজন সুশিক্ষিত, আধুনিক ও প্রগতিশীল নারী ও আমার মেয়েও এই গ্রামকে ভালোবাসে | পূর্বেই আমি ও আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্র নিজ গ্রামের বাড়ি বালিখাড়ায় এবং আজকে আমার মেয়ের জাতীয় পরিচয় পত্রও একই স্থানে হলো | আমাদের মেয়েও তাতে খুব আনন্দিত” | তিনি আরও বলেন এই বিদ্যালয়ের সাথে তার অনেক স্মৃতি বিজড়িত | এই বিদ্যালয় কে একটি আধুনিক ও উচ্চমানের বিদ্যাপিঠ হিসেবে গড়ে তোলার জন্য সব সময় প্রধান শিক্ষক জনাব মোঃ মনিরুল ইসলাম ও ব্যবস্থাপনা কমিটির পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন | তিনি প্রধান শিক্ষক এর সাথে বিভিন্ন ক্লাসে গিয়ে ছাত্রছাত্রীদেরকে প্রেষণামূলক বক্তব্য দেন, এতে ছাত্রছাত্রীরা বিমুগ্ধ হয় | তিনি প্রধান শিক্ষককে পরবর্তীতে বিভিন্ন সেমিনার করার পরামর্শ দেয় যেখানে এই বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থীরা তাদের সফল জীবনের অভিজ্ঞতা ও শিক্ষণীয় বিষয় গুলো ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবেন | তিনি বলেন সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব | আমাদের সন্তানরা এখন মা বা ও শিক্ষকদের কথা, উপদেশ অধিকাংশ সময় শুনতে ও মানতে চায় না | সারাদিন ইন্টারনেট গেম উপর নির্ভরশীল, পত্র পত্রিকা বই পড়া থেকে বিরত হয়ে যাচ্ছে | পারিবারিক সামাজিক নৈতিক বিষয়ে তাদের শিক্ষা জ্ঞান ও অভিজ্ঞতা হ্রাস পাচ্ছে, এই বিষয়গুলোর উপরও  গুরুত্ব দিয়ে বিদ্যালয়ে সেমিনার আয়োজন করার জন্য প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন | এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ কামরুল হাসান, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক প্রমুখ।
ট্যাগ :
জনপ্রিয়

সামাজিক মূল্যবোধ অবক্ষয়ের মূল কারণ নৈতিক শিক্ষার অভাব: এম এ মতিন

প্রকাশিত : ০৯:৪৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২