১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

কুড়িগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) দুপুরে জেলা সদরের ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ অর্থ প্রদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

এ সময় ঘোগাদহ ইউনিয়নের ১৫ পরিবারকে নগদ ১০ হাজার করে টাকা দেওয়া হয়।

অর্থ প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান, প্রকল্প কর্মকর্তা ফিজানুর রহমান, ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক প্রমুখ।

জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম জানান, পর্যায়ক্রমে জেলায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৪৯ ইউনিয়নের দরিদ্রদের মধ্যে ১০ হাজার করে টাকা বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

বন্যায় ক্ষতিগ্রস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর অর্থ সহায়তা

প্রকাশিত : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২