১০:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

আত্মসমর্পণকারী বনদস্যুরা পেলো র‌্যাবের ঈদ উপহার

সাতক্ষীরার আত্মসমর্পণকারী বনদস্যুদের মাঝে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে র‌্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে আত্মসমর্পণকারী জলদস্যুদের এসব উপহার দেওয়া হয়।

শুক্রবার (৮ জুলাই ) বেলা ১১ টায় আত্মসমর্পণকৃত বনদস্যুদের হাতে ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন।

এসময় র‌্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‌্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে।

ঈদসামগ্রী পাওয়ার পর আত্মসমর্পণকারী বনদস্যু পরিবারের সদস্যরা এ উদ্যোগে কৃতজ্ঞতা জানিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

আত্মসমর্পণকারী বনদস্যুরা পেলো র‌্যাবের ঈদ উপহার

প্রকাশিত : ০৪:৪৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২