ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার বেকিনগর এলাকায় বাস চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার আনুমানিক সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা দাউদকান্দি উপজেলার বেকিনগর গ্রামের মো. শাহজালাল মিয়ার ছেলে মো. শরীফ (২৩) ও তার আপন ভাই মো. তাপসির (১৮)।
নিহত আরেকজন একই গ্রামের হকসাব মিয়ার ছেলে মো. রাসেল (২৫)। রাসেল কুমিল্লার আঞ্চলিক পত্রিকা দৈনিক সমাজকণ্ঠর দাউদকান্দি প্রতিনিধি। তার তিন দিনের নবজাতক শিশু আছে। অপরদিকে একই সাথে দুই সন্তানের মৃত্যুর ঘটনায় শরিফ ও তাফসিরের মা স্টোক করে বোবা হয়ে গেছে। মহাসড়কে বেকিনগর এলাকায় ঢাকাগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী পাশে পানিতে পড়ে যায় এবং তাদের উদ্ধার করে স্থানীয়রা তাঁদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গৌরীপুরে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মটরসাইকেল আরোহীদের ঘাতক ট্রাকটি দ্রুত গতিতে পালিয়ে যায়।





















