০৯:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ঈদে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান

সেনা সদস্যদের মনোবল বাড়াতে ঈদুল আজহা উপলক্ষে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। রবিবার দুপুরে তিনি খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোন এবং পাংখোয়াপাড়া সেনাবাহিনী ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সৈনিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছাবিনিময় করেন তিনি।

সেনাপ্রধান বাঘাইহাট জোনে এলে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

পরিদর্শনকালে সেনাপ্রধান বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে দুর্গম পার্বত্য চট্টগ্রামে সেনা সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা পরিবার ও স্বজনদের ছেড়ে পাহাড়ের দুর্গম এলাকায় দেশের নিরাপত্তায় কাজ করছেন। দেশের যেকোনো সংকটে সেনাবাহিনী তার অর্পিত দায়িত্ব পালন করছে। তাদের মনোবল বৃদ্ধি করতে ঈদের দিনে তাদের পাশে এসে দাঁড়াতে পেরে নিজেকে ভাগ্যবান ও ধন্য মনে করছি। ’

সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ উভয় ক্যাম্পেই গাছের চারা রোপণ করেন এবং দীঘিনালা জোনে সেনা সদস্যদের সঙ্গে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতিভোজে অংশ নেন।

পরিদর্শনকালে সামরিক সচিব মেজর জেনারেল খালেদ আল-মামুন ছাড়াও সেনা সদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, খাগড়াছড়ি রিজিয়নের স্টাফ অফিসার মেজর জাহিদ হাসানসহ অন্যান্য সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

ঈদে খাগড়াছড়ির বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাপ্রধান

প্রকাশিত : ০৯:০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২