০৫:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

সাব-ইন্সপেক্টর দম্পতির গান-ভিডিও

প্রকাশ পেল দুই পুলিশ কর্মীর গানের ভিডিও। সাফিয়া আফরোজ ইথি গান করেন। এর আগেও গান প্রকাশ হয়েছে। তবে এবার স্বামীকেও মিউজিক ভিডিওতে যুক্ত করলেন।ইথি কাজ করছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব ইন্সপেক্টর হিসিবে। সুনিপুন ভাবে এই গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের পরও নিয়মিত করে যাচ্ছেন গানের চর্চা।   তার স্বামী সাকলাইনও কর্মরত আছেন বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) সাব ইন্সপেক্টর হিসিবে।

ইথির নতুন এই গানের নাম ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’। এর কথা লিখেছেন ও সুর করেছেন আপন খান আর সংগীতায়োজন করেছেন এমএমপি রনি। আজাদ আল মামুনের ভিডিও পরিচালনায় এতে ইথির সঙ্গে অভিনয় করেছেন তার জীবনসঙ্গী সাকলাইন।

গানটি প্রকাশিত হয়েছে ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) ব্যানারে।   গানটি ইথি উৎসর্গ করেছেন তার জীবনসঙ্গী সাকলাইনকে।

প্রথমবার নিজের কোনো গানে মডেল হয়েছেন স্বামী। বিষয়টা নিয়ে উচ্ছ্বসিত ইথি। তিনি জানালেন, “অনেক দিনের ইচ্ছা আমার কোনো গানে স্বামী আমার পাশে থাকুক। সেই ইচ্ছাটা ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’ গানটির মাধ্যমে পূরণ হলো। অবশ্য আমার কাছের মানুষজন, কলিগদের অনুপ্রেরণাও ছিল। গানটির কথা, সুর সবার মন ছুঁয়ে যাবে। ভিডিওটি চমৎকার হয়েছে। আশা করছি, শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। আমি গানের মানুষ, গান নিয়েই থাকতে চাই। আগামীতে আমার নিজের কথা ও সুরে নতুন গান উপহার দিতে চাই শ্রোতাদের। ”

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, তাদের ঈদ আয়োজনে ১৩ জুলাই (ঈদের চতুর্থ দিন) তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘জড়িয়ে রবো তোর পাঁজরে’ গানটির ভিডিও।

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

সাব-ইন্সপেক্টর দম্পতির গান-ভিডিও

প্রকাশিত : ০৩:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২