যশোরের চৌগাছায় বিদ্যুৎপিষ্ট হয়ে জামিলা খাতুন (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফুলসারা গ্রামের ওহিদুল ইসলামের মেয়ে। আজ (১৫ জুলাই) শুক্রবার সকালে তাদের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানিয়েছেন, জামিলা শুক্রবার সকালে নিজেদের বসত ঘর পরিষ্কার পরিছন্নের কাজ করছিল। এসময় অসচেতন অবস্থায় বৈদ্যুতিক তারে হাত দিলে বিদ্যুৎ স্পর্শে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষ অবস্থায় কিশোরী জামিলাকে চৌগাছা সরকারি হাসপাতালে নিলে প্রাথমিক চিকিৎসা দিয়ে কর্তব্যরত চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





















