০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

জোয়ারের পানিতে মেঘনার উপকূলীয় এলাকা প্লাবিত

লক্ষ্মীপুরের মেঘনা নদী সংলগ্ন উপকূলীয় এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। জেলার রামগতি ও কমলনগর উপজেলার বেশ কিছু এলাকা পানিতে তলিয়ে গেছে।মাত্র কয়েক ঘণ্টার জন্য জোয়ারের পানি থাকলেও এই সময়ে স্থানীয় লোকজন চরম দুর্ভোগের মধ্যে পড়েন। এছাড়া নদীতে জোয়ারের তোড়ে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। প্লাবিত হয়েছে তীর সংলগ্ন ফসলি জমিও।

কমলনগর উপজেলার চরলরেঞ্চ, কালকিনি, চরমার্টিন এবং মতিরহাট এলাকায় গিয়ে দেখা গেছে এমন চিত্র।

স্থানীয়রা জানান, মেঘনার তীরবর্তী এলাকায় বেড়িবাঁধ না থাকায় জোয়ারের অতিরিক্ত পানি খুব সহজে লোকালয়ে ঢুকে পড়ে। এতে নদী ভাঙনসহ উপকূলীয় বাসিন্দাদের ব্যাপক ক্ষতি হয়। এ সময় কমলনগর উপজেলার কালকিনি, সাহেবেরহাট, পাটারীর হাট, চর ফলকন, চর মার্টিন, চর লরেঞ্চ ইউনিয়ন এবং রামগতি উপজেলার আলেকজান্ডার, বড়খেরী, চরগাজী, চর আবদুল্লাহ ইউনিয়নের বেশ কিছু গ্রামে জোয়ারের পানি উঠে পড়ে।

কমলনগর উপজেলার চরলরেঞ্চ এলাকার বাসিন্দা ফজলুল হক বলেন, পূর্ণিমার প্রভাবে জোয়ারের পানি গত দিন থেকে বৃদ্ধি পেতে শুরু করে। বৃহস্পতিবার (১৪ জুলাই) এবং শুক্রবার সেই পানির পরিমাণ আরও বেড়ে যায়। এতে নদীর তীর সংলগ্ন বসত বাড়িতে পানি উঠে পড়ে।

লিপি আক্তার নামে এক নারী বলেন, শুক্রবার দুপুরে পানি উঠতে শুরু করে বিকেল ৩টার দিকে পানি ঘরের ভেতর ঢুকে যায়। এতে শিশু সন্তান নিয়ে বিপাকে পড়তে হয়। তাই সন্তান নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছি। পানি নামলে ঘরে ফিরে যাব।

একই এলাকার বাসিন্দা আকলিকা আক্তার জানান, জোয়ারের পানিতে রান্নার চুলা তলিয়ে গেছে। প্রতিনিয়তই এমন পরিস্থিতির স্বীকার হতে হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া গবাদি পশু নিয়ে বিপাকে পড়ার কথা জানান নদীর তীরবর্তী বাসিন্দারা।

ট্যাগ :
জনপ্রিয়

জোয়ারের পানিতে মেঘনার উপকূলীয় এলাকা প্লাবিত

প্রকাশিত : ০৮:৫২:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জুলাই ২০২২