পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভা ও উপজেলা পরিষদের যৌথ উদ্যােগে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
মাটিরাঙ্গা পৌরসভার সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো:শামছুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মদ মহসিন।
মাটিরাঙ্গা পৌরসভার (ভারপ্রাপ্ত) পৌর নির্বাহী কর্মকর্তা পারভিন আক্তার এর সঞ্চালনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী, মো:এনামুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি চট্রগ্রামের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো:তফাজ্জল আহমেদ, প্রকল্প পরিচালক মো:নুর নবী প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ নুরুল ইসলাম, খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো:রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো:রফিকুল ইসলাম,খাগড়াছড়ি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারি প্রকৌশলী মো:বেলাল হাসান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
অন্যান্যের মাঝে মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো:সাজ্জাদ মাহমুদ খাঁন, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সভাপতি মো:হারুন উর রশীদ ফরাজী , মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র এিপুরা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:রহমত উল্লাহ,তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:তফাজ্জল হোসেন, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো:আলা উদ্দিন লিটন,মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম সোহাগ প্রমুখ।
প্রধান অতিথি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান প্রকৌশলী সেখ মোহাম্মাদ মহসিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যান্তঞ্চলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর স্কুল,কলেজ, মাদরাসা,ব্রিজ, সাইক্লোনসেন্টার, গ্রামীন সড়কের ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের আগে মাটিরাঙ্গা উপজেলার ৭টি ইউনিয়নের সকল রাস্তা ম্যান্টেনেন্সের জন্য জরুরিভাবে স্কিম তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঠাতে নির্দেশ প্রদান করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ খাঁন কে ।





















