চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ২০২২-২০২৩ অর্থবছরের মোট বাজেট ধরা হয়েছে ৩৮ কোটি ৪ লক্ষ ৩০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৭৬ লক্ষ টাকা। মোট রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬৪ লক্ষ ১৫ হাজার টাকা। উন্নয়ন সহায়তা প্রাপ্তি ধরা হয়েছে ৩৬ কোটি ১২ লক্ষ ৩০ হাজার টাকা, ব্যয় ধরা হয়েছে ৩৫ কোটি ৯২ লক্ষ ১০ হাজার টাকা। এবং মুলধনী হিসাব ১৬ লক্ষ, মুলধনী ব্যয় ১৬ লক্ষ টাকা।
শনিবার বিকেলে পৌর অডিটোরিয়ামে এই বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোঃ হেদায়েত উল্লাহ। ঘোষিত বাজেটকে জনকল্যাণমুখী আখ্যায়িত করে তিনি বলেন, এ বাজেট বাস্তবায়ন হলে ছেংগারচর পৌরসভা একটি মডেল পৌরসভায় উন্নীত হবে।
আগামী আগস্টের মধ্যে ভূগর্ভস্থ পানি শোধনাগার থেকে প্রাপ্ত সুপেয় পানি সুবিধা পৌরসভার ঘরে ঘরে পৌছিয়ে দেওয়া হবে জানিয়ে বাজেটে পৌরসভার রাস্তাঘাট প্রসস্তকরন, আবর্জনা রাখার নির্ধারিত স্থান, জানজট নিরশন, ব্রীজ, পূল-কালভার্ট নির্মাণ ও মেরামতসহ বিভিন্ন প্রকল্প রাখা হয়েছে। এর পাশাপাশি দূর্যোগে ত্রাণ বিতরণ, জনস্বাস্থ্যের উন্নয়ন কল্পে নানা প্রকল্প ঘোষণা করা হয়। এছাড়া সরকার ঘোষিত বিভিন্ন কর্মসূচীতেও পৌরসভা ব্যাপক ভূমিকা রাখবে বলে বাজেটে জানানো হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম মোহন।
তিনি বলেন, সঠিক সময়ে নির্বাচন হবে। আমরাও নির্বাচন চাই। কিন্তু গণতন্ত্র হত্যাকারী, স্বাধীনতা বিরোধী শক্তি যেন ক্ষমতায় না আসতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কোন অপশক্তি ক্ষমতায় আসতে না পারে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
প্রতিমন্ত্রী বলেন, আজকে যে বাজেট ঘোষণা হয়েছে এই বাজেটর পরিমাণ আগামীতে আরো বাড়বে। বাজেটের মাধ্যমে একটি পৌরসভা পরিচালিত হয়ে থাকে। পৌর কর্তৃপক্ষকে পৌর এলাকার রাস্তাঘাট সংস্কার, বিশুদ্ধ পানি ব্যবস্থাপনা, আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিথি ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসান, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন পৌর সচিব মোঃ আবু সুফিয়ান।
এ সময় ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিল,ছেংগারচর ব্যবসায়ী সমিতি লিঃ এর নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং পৌরসভার সুধী সমাজের নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।





















