০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

বরিশালে ঘর পাবে ৩৫৫০ পরিবার 

আগামী ২১ জুলাই সারা দেশে তৃতীয় পর্যায়ের ২য় ধাপে ভূমি ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে বরিশাল বিভাগের ৬ জেলায় ৩ হাজার ৫৫০টি ঘর উপকারভোগীদের মাঝে দলিলসহ দেওয়া হবে।

এ সব তথ্য জানিয়ে সোমবার (১৮ জুলাই) বরিশালে সংবাদ সম্মেলন করে জেলা প্রশাসন। দুপুরে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আমিন উল আহসান। উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন।

এ সময় বিভাগীয় কমিশনার বলেন, বরিশাল বিভাগে এরই মধ্যে মোট ১৬ হাজার  ৪৫১ জনকে দলিলসহ ঘর দেওয়া হয়েছে। আগামী ২১ জুলাই ৩ হাজার ৫৫০ জনকে দেওয়া হবে। এর মধ্যে বরিশালে ৬৮৩ জনকে, পটুয়াখালীতে ৪৪৯ জনকে, ভোলায় ১ হাজার ২৯১ জনকে, পিরোজপুরে ৬৯৯ জনকে, বরগুনায় ২৭৬ জনকে ও ঝালকাঠিতে ১৫২ জনকে ঘর বুঝিয়ে দেওয়া হবে। এছাড়াও বিভাগের কাঁঠালিয়া ও দশমিনা উপজেলাকে ভূমিহীন ঘোষণা করা হবে।

তিনি আরও জানান, ৩য় পর্যায়ে প্রতিটি ঘরের নির্মাণের ব্যয় বাবদ বরাদ্দ ছিল ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা। এছাড়াও প্রত্যেক উপকারভোগীকে প্রদত্ত ২ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেয়া হচ্ছে, যার বাজার মূল্য বরিশাল বিভাগে স্থানভেদে ৫০ হাজার থেকে ৫ লাখ টাকা।

বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেন, ২১ জুলাই ৩য় পর্যায়ের ২য় ধাপে বরিশাল জেলার ১০ উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৮৫৬টি পরিবারের জন্য নির্মিতব্য গৃহ হতে ৬৮৩টি গৃহ উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরমধ্যে বরিশাল সদর উপজেলায় ৮টি, বাকেরগঞ্জে ৫৯টি, মেহেন্দীগঞ্জে ১৪৫টি, উজিরপুরে ১৪১টি, গৌরনদীতে ৯২টি, মুলাদী ২০টি, বাবুগঞ্জে ৫৭টি, হিজলায়  ৯০টি এবং আগৈলঝাড়ায় ৭১টি গৃহ রয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বরিশালে ঘর পাবে ৩৫৫০ পরিবার 

প্রকাশিত : ০৭:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২