০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড চট্টগ্রাম জোনাল অফিসের উদ্যোগে মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধ শীর্ষক কর্মশালা বন্দরনগরীর জামালখান শাখাস্থ সেন্ট্রাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

রোববার (১৭ জুলাই) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে কর্মশালাটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপনা পরিচালক শাব্বির আহমেদ ও প্রধান কার্যালয়ের এসইভিপি ও কেন্দ্রীয় মানিলন্ডারিং প্রতিরোধ কর্মকর্তা (ক্যামেলকো) কাজী মাহমুদ করিম।

এআইবিএল চট্টগ্রাম জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজমের সভাপতিত্বে কর্মশালায় আগ্রাবাদ কর্পোরেট শাখা ও চট্টগ্রাম জোনের অধীনে ব্যাংকের ৩৭টি শাখার ব্যবস্থাপক ও ১১টি উপশাখার ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী শাখা পর্যায়ে সন্দেহজনক প্রতিটি ট্রানজেকশন মনিটরিং এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসী কাজে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ব্যাংক, বিএফআইইউ এর নির্দেশনাগুলো যথাযথভাবে পরিপালনে ব্যাংক কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান।

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৭:৪৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২