০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

ডেমরায় সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

রাজধানীর ডেমরায় সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিবাগত রাতে দৈনিক যুগান্তরের মাহবুবুর রহমান ভূইয়ার সভাপতিত্বে ওই প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় এলাকার নানা অপরাধ ও প্রতিবন্ধকতা সহ সুষ্ঠ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় থাকার লক্ষ্যে বক্তব্য রাখেন দেশ বরেণ্য কলামিস্ট ও গবেষক লায়ন মীর আব্দুল আলিম। পাশাপাশি ডেমরা থানা এলাকায় আইনের শাসন প্রতিষ্ঠিত করে মানুষের নিরাপত্তা অধিকার সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে বক্তব্য রাখেন ডেমরা থানার ওসি মোঃ শফিকুর রহমান, পিপিএম আইজিপি ব্যাচ, জাতিসংঘ শান্তি মিশন পদকপ্রাপ্ত । এ সময় মাদক-সন্ত্রাস নির্মূল, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম,অবৈধ দখলযজ্ঞ, চাঁদাবাজি, জুয়া ও ইভটিজিং সহ নানা অপরাধ প্রতিরোধে বক্তব্য রাখেন,প্রেসক্লাবের উপদেষ্টা জসিমউদদীন মজুমদার,ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রাইম রিপোর্টার মো. নাহিদ কামাল, দৈনিক জনতার স্টাফ রিপোর্টার মো. শফিকুল ইসলাম শফিক,জিটিভির সাংবাদিক আশিকুর রহমান হান্নান, এশিয়ান টেলিভিশনের সাংবাদিক মো. শহীদুল্লাহ গাজী ও যুগান্তরের সাংবাদিক মো. মাহবুবুর রহমান ভূঁইয়া।
মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, চ্যানেল আই টেলিভিশনের সাংবাদিক শওকত হোসেন লিংকন, বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ টেলিভিশনের জাহাঙ্গীর আলম হানিফ,বিজয় টেলিভিশনের মো. শরিফ হোসেন লিটন, সমকালের সাংবাদিক জিয়াউর রাশেদ,কালের কন্ঠের মো. শাহাদাত হোসেন, দৈনিক আমাদের সময় পত্রিকার মো. মিজানুর রহমান, দৈনিক যুগান্তরের এ হাই মিলন, দৈনিক জনতার মো. নুর আলম ভূঁইয়া,ডেইলি বাংলাদেশ টুডে’র মো.হারুন-অর-রশিদ, দৈনিক দর্পণ প্রতিদিনের মো. আব্দুস সালাম প্রতিদিনের সংবাদের মোহাম্মদ বশির উদ্দিন, দৈনিক খোলা কাগজের প্রকাশ সরকার সুমন, বিজনেস বাংলাদেশের মো. সালেহ আহাম্মেদ ও দৈনিক প্রভাতের মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
সভায় ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান বলেন, পুলিশ ও সাংবাদিক একে অপরের ভাই ভাই ও বন্ধু। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ নানা অপরাধ ও প্রতিবন্ধকতা দূর করতে সাংবাদিক ও পুলিশের সমন্বয় খুবই জরুরী।  তবে শুধু পুলিশ ও সাংবাদিকদের সমন্বয়ের ভিত্তিতে থানা এলাকায় নানা অপরাধ প্রতিরোধ ও নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে এলাকায় সাংবাদিক ও পুলিশের সঙ্গে রাজনৈতিক মহল সহ স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ের ভিত্তিতে অপরাধ প্রতিরোধে কাজ করা জরুরী। সমাজের সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সামাজিক উন্নয়নসহ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ অধিবাসীদের শান্তিপূর্ণ জীবন যাপন নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে একে অপরের সহযোগী হিসেবে মিলেমিশে কাজ করতে হবে।
ট্যাগ :
জনপ্রিয়

ডেমরায় সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশিত : ০৭:৫৬:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২