বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য আজিজুস সামাদ আজাদ ডন সুনামগঞ্জের সাম্প্রতিক কালের ভয়াবহ বন্যা পরবর্তী করণীয় এবং পূর্ণবাসন বিষয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন। সোমবার বিকেল ৫টায় আজিজুস সামাদ আজাদ ডনের ব্যক্তি উদ্যোগে সুনামগঞ্জ শহরের পানসী রেস্টুরেন্টের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্র মিডিয়ার গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন,। সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পিপি এড. খায়রুল কবির রুমেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন। এছাড়া ও উপস্থিত ছিলেন,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জিপি এডভোকেট.সেলিম আহমদ, এডভোকেট. শুক্কুর আলী,এডভোকেট আব্দুল ওদুদ, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তনুজ কান্তি দে,যুক্তরাজ্যে প্রবাসী আওয়ামীলীগ নেতা আশিকুল হক, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বরুণ কান্তি দে, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান জিসান এনায়েত রেজা, আব্দুস সামাদ আজাদ স্মৃতি পরিষদ শান্তিগঞ্জ উপজেলার সভাপতি নজরুল হোসেন, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক তামিম আহমদ, জেলা ছাত্রলীগের সহ-সভপতি মো. রুমন মিয়া, সহ- সম্পাদক সাকিব আহমদ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের অন্যতম সদস্য আজিজুস সামাদ আজাদ ডন বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে নানান ধরনের ষড়যন্ত্রের মধ্যও করোনা ভাইরাস মোকাবেলা,বিভিন্ন প্রাকৃতিক র্দূযোগ এই যে সিলেট/সুনামগঞ্জে স্মরণকালের ভয়াবহ বন্যা হয়ে গেল তিনি তা নিজ চোখে দেখে গেছেন। তিনি বলেন বন্যা পরবর্তী করণীয় বিষয় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসন,খাদ্য সহায়তা প্রদান,নদী খনন,ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করাসহ বন্যাকালীন সময়ে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারদের নৌযান ও স্প্রীডবোর্ডের ব্যবস্থা রাখা প্রয়োজন। তিনি বলেন,সরকারের স্বদিচ্ছা যথেষ্ট রয়েছে বলেই শত প্রতিবন্ধকতা মোকাবেলা করে জাতির জনকের কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বণ্যার্ত মানুষদের কল্যাণে কাজ করার যে লক্ষ্যে সরকার গৃহহীনদের গৃহ নির্মাণসহ ভেঙ্গে যাওয়া ব্রীজ ও রাস্তাগুলোর সংস্কার করছেন। তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা করে দ্রুত সমাধানের বিষয়টিকে গুরুত্ব দেন। তিনি এই দূযোর্গকালীন সময়ে সুনামগঞ্জের সংবাদকর্মীরা যেভাবে দিনের পর দিন পানি ভেঙ্গে পেশাগত দায়িত্ব পালন করেছেন তা নজীরবিহনী। তিনি সাংবাদিকদের আর্থিকভাবে সহযোগিতার বিষয়টি বিবেচনা করা যায় কিনা সেটা নিয়ে তথ্য মন্ত্রনালয়ের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনার প্রতিশ্রুতি ও দেন তনি।
০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
সুনামগঞ্জের গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ডন
-
দিলাল আহমেদ, সুনামগঞ্জ - প্রকাশিত : ০৯:৫৮:৪০ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- 162
ট্যাগ :
জনপ্রিয়





















