মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মুজিববর্ষে অর্থাৎ ১৭ মার্চ, ২০২০ থেকে ৩১ মার্চ, ২০২২ সময়কালে জেলার বিভিন্ন দপ্তর কর্তৃক সমগ্র জেলায় গৃহীত বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমের প্রামাণ্য প্রতিবেদনের সংকলন হিসাবে প্রকাশিত হয়েছে ১৬৪ পৃষ্ঠার তথ্য বহুল স্মারক গ্রন্থ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সচিত্র সংক্ষিপ্ত জীবনী এবং হবিগঞ্জে সফরের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরা হয়েছে এ গ্রন্থে।হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান এর সভাপতিত্বে গ্রন্থটির প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসকগণ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী, জেলার বিভিন্ন দপ্তরের দপ্তরপ্রধান ও কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য সুধীবৃন্দ।
০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে জেলা প্রশাসনের প্রকাশনা উৎসব
-
সৈয়দ আব্দুল মান্নান, হবিগঞ্জ - প্রকাশিত : ১০:০২:২৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২
- 145
ট্যাগ :
জনপ্রিয়





















