০৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাতকানিয়ার সেপটিক ট‍্যাংক থেকে মহিলার লাশ উদ্ধার

১৮ই জুলাই সোমবার,বিকেল পাঁচটায় কেওঁচিয়া  ইউনিয়নের নয়াপাড়া ৯ নং ওয়ার্ড হাসমতের দোকানের উত্তর পাশে নুরুল ইসলামের ভাড়াটিয়া মোঃ বাবুল (৩৫)এর স্ত্রী শামসুন্নাহার (২৫)এর লাশ উদ্ধার করা হয়।
জানা যায়,যে কোন সময় কে বা কারা শামসুন্নাহারকে হত্যা করে বসবাসকৃত বাসা ভাড়ার পাশে আব্দুস সবুরের জায়গায় পরিত্যক্ত বাথরুমের সেপটিক  টাংকির ভিতরে ফেলে রাখে। সাতকানিয়া থানা পুলিশ সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে টাংকির ভিতর থেকে লাশ উদ্ধার করে।মৃত শামসুন্নাহারের বাড়ি কক্সবাজার জেলায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, চার দিন ধরে শামসুন্নাহার নিখোঁজ ছিল,কে ঘটনাটি ঘটিয়েছে সে ব্যাপারে কেউ বলতে পারেনি তবে তার স্বামী বাবুলকে পুলিশ গ্রেফতার করেছে। বাবুল কক্সবাজার উখিয়া থানার আব্দুস শুক্কুরের ছেলে।
শামসুন্নাহারের স্বামী মোঃ বাবুল পুলিশ হেফাজতে আছে,তদন্ত প্রক্রিয়াধীন।
ট্যাগ :
জনপ্রিয়

সাতকানিয়ার সেপটিক ট‍্যাংক থেকে মহিলার লাশ উদ্ধার

প্রকাশিত : ০৪:৪১:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২