চট্টগ্রাম মহানগরীর বাকলিয়ায় অবস্থিত ফুলকলি ফুড প্রোডাক্টসের কারখানায় অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
১৯ জুলাই মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহায়তায় এ অভিযান পরিচালনা করেন।
অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, ওই কারখানায় মিষ্টির ওপর মাছি, দধির ওপর তেলাপোকা পেয়েছি আমরা। অস্বাস্থ্যকর পরিবেশ, জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে।





















