০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

প্রতিবন্ধী মেয়েকে জড়িয়ে ভাইকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টা মামলা

ময়মনসিংহ ত্রিশালের সদর ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের দিঘলিয়া পাড়ার চাচাতো ভাই মোঃ নুরুল ইসলামের ৩য় ছেলে লিটন মিয়া (২২)কে ফাঁসাতে একই বাড়ির মৃত মাইন উদ্দিনের ছেলে মোঃ আঃ কাদের জিলানী পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিত ভাবে ত্রিশাল থানায় একটি মিথ্যা সাজানো ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করার অভিযোগ উঠেছে। ত্রিশাল থানায় মামলা নং- ২৪১৭(৩)/১ গত ০১ জুলাই ২০২২ ইং তারিখে ৯(৪)(খ) ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩, ধর্ষণের চেষ্টা করার অপরাধ আইনে মামলা রুজু হওয়ায় রীতিমতো হতাশ লিটন মিয়ার পরিবার। মামলার বাদী মোঃ আঃ কাদের জিলানী(৩৫) ও ১ নং সাক্ষী রফিকুল ইসলাম ওরফে কাইল্লা(৪৫) সহ আরও অন্যান্য সাক্ষীদের সঙ্গে আসামি পক্ষের দীর্ঘদিন যাবৎ চলমান জমি-জমা সংক্রান্ত মামলা- মোকদ্দমার জেরে আপন চাচাত ভাই ও তার পরিবারকে অর্থনৈতিক ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মোঃ আঃ কাদের জিলানী তার বড় মেয়ে শারীরিক, মানসিক ও বাক-প্রতিবন্ধী মোছাঃ ঝিনুক আক্তার (৮) কে জড়িয়ে কু-রুচিপূর্ন ধর্ষন চেষ্টা মামলা ধায়ের করেন। স্থানীয় কুচক্রী মহলের যোগ-সাজসে উল্লেখিত ঘটনা রটিয়ে দফায় দফায় দরবার সালিশের নামে মোটা অংকের টাকা দাবী করেন। টাকা আদায়ে ব্যর্থ হওয়ায় দেখানো ঘটনার ২০ দিন পর ত্রিশাল থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেন বলে মামলার আসামি পক্ষের অভিযোগ। লিটন মিয়া জানান আমরা একই গুষ্টির একই বাড়ির পাশাপাশি ঘর। আমার বিরুদ্ধে অভিযোগকারী আমারই চাচাতো ভাই। ঘাটনার দিন আমার ঘর থেকে বের হয়ে আমি দেখতে পাই ঝিনুক বিছানা থেকে মাটিতে পড়ে আছে। আমি দিক বেদিক না ভেবে ঝিনুককে মাটি থেকে বিছানায় তুলি এমতবস্থায় আমরা জেঠাতো ভাই মোঃ আঃ কাদের জিলানী (ঝিনুকের বাবা) ঘরে প্রবেশ করে আমার বিরুদ্ধে এধরনের মন্তব্য ও কুৎসা রটনায় যা সম্পূর্ণ উদ্দেশ্য প্রনোদিত। এবিষয়ে মামলার বাদী একমাত্র বর্ননাকারী ও প্রত্যক্ষদর্শী মোঃ আঃ কাদের জিলানীর সঙ্গে কথা বললে কোন সদুত্তর পাওয়া যায়নি। সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার রহস্য উদঘাটন সম্ভব দাবী এলাকাবাসীর। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রতিবন্ধী মেয়েকে জড়িয়ে ভাইকে ফাঁসাতে ধর্ষণ চেষ্টা মামলা

প্রকাশিত : ০৯:২৫:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২