০৮:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল

কুষ্টিয়ায় সাংবাদিক হসিবুর রহমান রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের গ্রেফতার দাবিতে জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের ব্যানারে আহুত কালোব্যাস ধারন ও মৌন মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাব চত্বর থেকে কালো ব্যাস ধারণসহ মৌন মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে মজমপুর গেইটে গিয়ে শেষ হয়। 
সর্বস্তরের সাংবাদিকবৃন্দের এই আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দসহ কুষ্টিয়া প্রেসক্লাব, কেপিসি, সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টারস ক্লাব, সাংবাদিক অধিকার ফোরাম, অনলাইন প্রেস ক্লাসসহ সাংবাদিকদের সকল সংঠনের স্ব-স্ব ব্যানারে অংশগ্রহনের মধ্যে দিয়ে সংহতি প্রকাশ করেছে। এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সংহতি জানিয়ে অংশ গ্রহন করে এই মৌন মিছিলে।
এসময় নেতৃবৃন্দ সাংবাদিক রুবেল হত্যাকান্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ হত্যাকান্ডে জড়িত খুনিদের গ্রেফতার দাবি করেছে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকবৃন্দের নেতৃবৃন্দ। নৃসংশ এই হত্যাকান্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুলিশ ও মামলার সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এঘটনায় নূন্যতম সন্তোষজনক কোন তথ্য উপস্থাপনে ব্যর্থ হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন। আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেফতারের দাবি করেন। সেই সাথে দাবি আদায়ে আগামী ২৪ জুলাই  সকাল থেকে আমরণ অনশন কর্মসূচীতে স্বত্ত্বস্ফুর্ত অংশ গ্রহনের জন্য সকল সাংবাদিকদের আহ্বান করেন।
জানা গেছে, নিখোঁজের ৫ দিন পরে গত ৭ জুলাই দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের (৩১) অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরের দিন শুক্রবার (৮ জুলাই) ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১১টার দিকে পৌর গোরস্থানে জানাজা শেষে নিহত সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন করা হয়।
এরআগে ৩ জুলাই রাত ৯টার দিকে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে তার পত্রিকা অফিসে অবস্থান করছিলেন। এসময় মোবাইলে একটি কল এলে তিনি অফিস পিয়নকে ‘বাইরে থেকে আসছি’ বলে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। পরে নিখোঁজের ৫ দিন পরে তার লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় গত ৮ জুলাই শুক্রবার রাতে কুমারখালী থানায় রুবেলের চাচা মিজানুর রহমান মেজর বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
হাসিবুর হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার কার্যালয় ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকেরা।
নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের ন অতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।
ট্যাগ :
জনপ্রিয়

সাংবাদিক হত্যার বিচারের দাবিতে মৌন মিছিল

প্রকাশিত : ০৪:০৭:৩৬ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২