০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬

স্ত্রীকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রীকে হত্যার দায়ে মো. শাহাজান (২৯) নামের এক যুবককে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেনে আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহাজান নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের চরবাউগ্যা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে। নিহত ফাতেমা আক্তার (১৯) লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরআলগী এলাকার আলী আকাব্বরের মেয়ে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৮ জুলাই পারিবারিকভাবে শাহাজানের সাথে ফাতেমার বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের দাবিতে শাহাজান স্ত্রীর ওপর নির্যাতন শুরু করেন। এরই মধ্যে প্রতিবেশী এক মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এজন্য তিনি ফাতেমাকে হত্যার পরিকল্পনা করেন। বিয়ের ২৪ দিনের মাথায় ২১ আগস্ট শাহাজানকে নিয়ে ফাতেমা রামগতি উপজেলার চরআফজাল এলাকায় বোন রাশেদা বেগমের বাড়িতে বেড়াতে যান। ওই দিন রাতে তারা সেখানে অবস্থান করে। সকাল সাড়ে ৬টার দিকে তারা দু’জনে বাড়ির কাছের একটি পুকুরে গোসল করতে যান। কিন্তু দীর্ঘ সময়েও তারা ঘরে না ফেরায় স্বজনরা তাদের খুঁজতে থাকে। একপর্যায়ে সকাল ৯টার দিকে পুকুরের পানিতে ফাতেমার মরদেহ ভেসে উঠলেও শাহাজানের কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

এদিকে, ময়নাতদন্তের প্রতিবেদনে ফাতেমার মাথায় আঘাত ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়েছে বলে জানানো হয়। পরে ২০১৭ সালের ৯ নভেম্বর ফাতেমার ভাই মো. মহিউদ্দিন বাদী হয়ে শাহাজানসহ অজ্ঞাত চার-পাঁচ জনকে আসামি করে রামগতি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এর দু’দিন পর ১১ নভেম্বর পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে শাহাজানকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে তিনি হত্যার ঘটনা স্বীকার করেন। পরবর্তীতে মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ৪ এপ্রিল রামগতি থানার উপপরিদর্শক আবদুল হাই আসামি শাহাজানকে অভিযুক্ত করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন।

জেলা জজ আদালতের সরকারী কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান, আসামি শাহাজানের দেওয়া জবানবন্দি এবং সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে আমৃত্যু কারাদণ্ডের রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

ট্যাগ :
জনপ্রিয়

স্ত্রীকে হত্যার দায়ে যুবকের আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত : ০৪:২১:০২ অপরাহ্ন, বুধবার, ২০ জুলাই ২০২২