দ্বিতীয় ধাপে তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মত বিনিময় করে ইউএনও মো. আসসাদিকজামান।
ইউএনও বলেন, মুজিববর্ষ উপলক্ষে ২১ জুলাই দেশব্যাপী একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করবেন। আনুষ্ঠানিকভাবে ওইদিন কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ২টি ইউপিতে ৩৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হবে।
ইউএনও আরো জানান, দুই কামড়া বিশিষ্ট রান্না ঘর, বারান্দা ও টয়লেটসহ পাকা ঘর এরইমধ্যে প্রস্তুত করা হয়েছে। প্রতি ১০টি পরিবারের জন্য একটি করে সাবমারসিবল পাম্প ও পানির ট্র্যাংকি বসানো হয়েছে। প্রত্যেকটি ঘরের জন্য আলাদা করে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে।
তিনি বলেন, এর আগে উপজেলার তুমলিয়া ইউপির সোমবাজার, দক্ষিণ রাজনগর, বক্তারপুর ইউপির বক্তারপুর ও ব্রা²নগাঁও এলাকায় দ্বিতীয় ধাপের প্রথম পর্যায়ে ৪৫ জন ও দ্বিতীয় পর্যায়ে ৪৫ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। নতুন ৩৭ জনসহ এ উপজেলায় ১২৭ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহহীনের তালিকায় অন্তর্ভূক্তি করা হয়েছে বলেও জানান তিনি। তবে তালিকাভূক্ত নতুন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে উপজেলার তুমলিয়া ইউপির দক্ষিণ রাজনগর এলাকায় স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করেন।
অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার, উপজেলা প্রকৌশলী মো. বেলাল সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভনসহ কালীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





















